Chottobelar Sei Dinguli | ছোট্টবেলার সেই দিনগুলি | Obaidullah Tarek | Bangla Islamic Songs BD
ছোট্রবেলার সেই দিনগুলি
🎤 কণ্ঠঃ- ওবায়দুল্লাহ তারেক
গানটির অডিও ডাউনলোড করতে গানের শিরোনামের উপর বা এখানে ক্লিক করুন
ছোট্টবেলার সেই দিনগুলি মার্বেল ঘুড়ি আর ডাঙ্গগুলি পাঠশালা ফাঁকি দিয়ে ফুলতোলা টিম নিয়ে হয়ে যায় ছোটাছুটি দিন ভরে মনে পড়ে, শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সাঁতারের সেই ঝিলের জলে শাপলা শালুক কত তুলে আমি এনেছি মায়ের বারণ আর বাবার শাসন পারতো না আমাকে রাখতে ঘরে ঝিঁঝিঁ ডাকা সন্ধ্যায় বাঁশের ঝাড়ে তিল জোনাকি কতো আমি ধরেছি চাঁদ জাগা জোছনায় বাউল মেলায় রাত্রি জেগে কতো গান শুনেছি দাদীর মুখে সেই রূপকথা শুনে আসতো নেমে ঘুম দুচোখ ভরে
Subscribe | Like | Follow
Daily Visit - www.islamicsongsbd.com
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান


