গানের টাইটেল- হাজারো ব্যাথা বেদনার পরে

শিল্পী- নওশাদ মাহফুজ

কথা ও সুর: নিয়াজ মাখদুম




গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

হাজারও ব্যাথা বেদনার পরে

ফিরে আসনি তুমি আপন ঘরে

দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে

চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে

হে রাসূল....

তোমাকে ভুলি আমি কেমন করে ।


খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে

নিজেকে দিয়েছো বিলিয়ে

তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো

দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে

পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে

সারা শরীর থেকে রক্ত ঝরে।


হেরার গুহায় তোমারই ধ্যান

আসমান থেকে নামে আল-কোরআন


ভাঙ্গল সবার ভুল তোমারই পরে

আসলো কোরআনের ছায়াতলে

খালিদ উমর আলী আবু বকর

ইসলামী ঝান্ডা নিল যে তুলে 

আল-আমিন তুমি ছিলে যে সদা

সকল মানুষের তরে ।


Connect With Us


Subscribe | Like | Follow


Daily Visit - www.islamicsongsbd.com


আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন

youtube.pngfacebook.pngtwitter2.png  

                                আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান