Amake Jokhon Keu Proshno Kore | আমাকে যখন কেউ প্রশ্ন করে | Motiur Rahman Mollik
3:34:00 PM
bangla islamic song lyrics
,
Motiur Rahman Mollik
,
কবি মতিউর রহমান মল্লিক
,
বাংলা গানের স্বরলিপি
গানের টাইটেল- আমাকে যখন কেউ প্রশ্ন করে
শিল্পী, কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
গানটির MP3 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আমাকে যখন কেউ প্রশ্ন করে
কেন বেছে নিলে এই পথ
কেন ডেকে নিলে বিপদ
জবাবে তখন বলি
মৃদু হেসে যাই চলি
বুকে মোর আছে হিম্মত ॥
বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে
বুকে ওঠে ঢেউ সাগরের
সাগরের বুকে ঢেউ আছে বলে বন্ধু
ভাঙ্গে গড়ে পৃথিবী মোদের
তুমি ভীরু নদীহীন
প্রাণ থেকেও প্রাণহীন
জড়বাদী তাই তব মতামত ॥
আলোকের সন্ধানে সন্ধানী কোনো মন
পেয়ে গেলে আলোকের সন্ধান
ফিরে যেতে চায় কি সে আঁধারের দিকে আর
যদি না সে হয় কভু নিষ্প্রাণ
আমি সেই সন্ধানী
পেয়ে গেছি সন্ধান
যদিও রয়েছে খাড়া জুলুমাত ॥
Connect With Us
Subscribe | Like | Follow
Daily Visit - www.islamicsongsbd.com
আমাদের সাথেই থাকুন | জাযাকাল্লাহু খায়রান